ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আমতলীতে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০৩:৫৮ দুপুর

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় নিজ ঘর থেকে ঝুমুর আক্তার (২৩) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর রাওঘা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ঝুমুর আক্তার উত্তর রাওঘা গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গিয়াস উদ্দিনের মেয়ে। তাঁর স্বামী বর্তমানে ইতালিতে অবস্থান করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে পরিবারের সদস্যরা তাঁকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তবে ঝুমুর আক্তারের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।

Link copied!