ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কলাপাড়ায় রাস পূর্ণিমা উপলক্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ১১:১৮ দুপুর

প্রণব নারায়ণ বিশ্বাস, কলাপাড়া-পটুয়াখালী।। পটুয়াখালীর কলাপাড়ায় রাস পূর্ণিমা উপলক্ষে জমকালো আয়োজনে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা প্রশাসন ও কলাপাড়া পৌরসভার আয়োজনে বাউল সংঘের পরিবেশনায় ২৪ ও ২৫ নভেম্বর (সোমবার ও মঙ্গলবার) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত হেলিপোর্ট মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কলাপাড়া বাউল সংঘের সদস্যদের পাশাপাশি স্থানীয় নবীন-প্রবীণ ও দূরদূরান্ত থেকে আসা শিল্পীরা নাচ, গান ও আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেন। দুই দিনব্যাপী এ আয়োজন শত শত দর্শক উপভোগ করেন।

এ আয়োজনকে ঘিরে হেলিপোর্ট মাঠের চারপাশে বসে বিভিন্ন ধরনের খেলনা ও খাবারের দোকান। সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাস পূর্ণিমার উৎসবকে কেন্দ্র করে পুরো মাঠ পরিণত হয় দর্শক-দর্শনার্থীদের এক মিলনমেলায়।

 

Link copied!