ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কুয়াকাটায় রাসপূজার উদ্বোধন করলেন সংসদ সদস্য মোশাররফ হোসেন, সম্প্রীতির আহ্বান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ দুপুর

নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া, পটুয়াখালী।। পটুয়াখালীর কুয়াকাটায় আনুষ্ঠানিকভাবে ঐতিহ্যবাহী রাসপূজার উদ্বোধন করেছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে আয়োজিত অনুষ্ঠানে তিনি রাস উৎসবের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম, জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তব্যে তিনি নেতাজী সুভাষচন্দ্র বসুসহ বিভিন্ন হিন্দু ও মুসলিম নেতার উদাহরণ তুলে ধরে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন। এর আগে রাসপূজা উপলক্ষে কুয়াকাটায় আগত মতুয়া সম্প্রদায়ের শোভাযাত্রায় অংশ নেন সংসদ সদস্য।

Link copied!