ককটেল বানানোর সময় বিস্ফোরণে আ. লীগ কর্মী নিহত, আহত ৩

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৫:২৮ বিকাল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে টমাস আলী নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি সামিল উদ্দিনের পিএস এবং কার্যক্রম নিষিদ্ধ এই দলের রাজনীতির সাথে যুক্ত। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। শিবগঞ্জ পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। 

এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তবে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে টমাসের মরদেহ উদ্ধার করে। এ সময় সেখান থেকে ককটেল তৈরির বেশ কিছু উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হবে।

Link copied!