কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির বিশাল শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় শহরের পৌরসভা প্রাঙ্গন থেকে মিছিলটি বের করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনার প্রাঙ্গনে সামাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-০৪ আসেনর সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি, মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক ও কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লীসহ বিএনপির সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, আওয়ামীলীগের কিছু কথা নেতা তারা দিবা স্বপ্ন দেখে। শেখ হাসিনা দেশে আসার কথা বলা আর পাগলের মাথা খারাপ হওয়ার কথা বলা সমান কথা। আগুন সন্ত্রাস বাদ দিয়ে তিনি আওয়ামীলীগের নেতাকর্মীদের শান্তিতে থাকার আহ্বান জানান। এছাড়া এসময় তিনি আওয়ামীলীগ আমলে বিএনপির নেতাকর্মীর উপর হামলা মামলার বিভিন্ন বর্ননা তুলে ধরেন।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মামলা করেছেন ড. ইউনুসের সরকার। এর দায় বিএনপির নয়।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মামলা করেছেন ড. ইউনুসের সরকার। এর দায় বিএনপির নয়।’
আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনে বিজয়ের পরে বিরোধী দলের নেতাদের বাসায় ফুল ও মিষ্টি নিয়ে গেছেন। তিনি বলেছিলেন, ‘আমি এক নতুন বাংলাদেশ গড়তে চাই, সেই লক্ষ্যে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো দেশকে অস্থিতিশীল করতে সাধারণ মানুষের বাসাবাড়িতে হামলা-ভাংচুর অগ্নিসংযোগ করছে। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে’।

আপনার মতামত লিখুন :