ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কুয়াকাটায় বড় আকৃতির এক ইলিশ বিক্রি ৭ হাজার টাকায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪০ রাত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ। মাছটি ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। পায়রা বন্দর সংলগ্ন পাইপ বয়া সংলগ্ন গভীর সমুদ্রে জেলে সোহরাফ গাজীর জালে এই ইলিশটি ধরা পড়ে। বুধবার সকালে কুয়াকাটা মৎস্য আড়তে মাছটি নিয়ে আসলে নিলামে মা মনি ফিসের ম্যানেজার মিজান কিনে নেন।

জেলে সোহরাফ গাজী বলেন, তিনি ১০ বছর ধরে সাগরে মাছ ধরেন। মঙ্গলবার বিকালে জাল তুলতেই অন্যান্য মাছের সাথে এই ইলিশ মাছটি উঠে আসে। ডাকের মাধ্যমে ১ লাখ ৪৫  হাজার টাকা মণ দরে ৭ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি হয়েছে। সচারাচর এত বড় ইলিশ পাওয়া যায় না। তবে ভাল দামে পেয়ে তিনি খুশি।
মাছটির ক্রেতা মিজান বলেন, এতবড় সাইজের মাছ বাজারে এখন খুব একটা দেখা যায়না। নিলামের মাধ্যমে মাছটি ক্রয় করেছি। শরীয়তপুরের এক প্রবাসীর ভাইয়ের বাসায় পাঠাবো বলে তিনি জানান।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী সাংবাদিকদের জানান, এটি অত্যন্ত ভালো খবর।এটি নিষেধাজ্ঞার সুফলও বলা যায়। জালের প্রশস্ততা বাড়ালে এমন সাইজের মাছ বেশি ধরা পড়বে।

Link copied!