ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

কলাপাড়ায় ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার ২

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৮ রাত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবা ও গাঁজা সহ ২ জন গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মো. ইমাম হোসেন মোল্লা (২৬) ও মা.বুলবুল হাওলাদার (৪৮)। শনিবার সকালে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানান, গ্রেফতারকৃত দু’জনের বাড়ি ওই ইউনিয়নে। গোপন সংবাদের ভিক্তিতে এসআই হামিদুল হক খান’র নেতৃত্বে একদল চৌকশ পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এসময় ১০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

কলাপাড়া থানার ওসি মো.নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটককৃত আসামিদের আদালতে সোপর্দ করা হবে। তবে মাদকের অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!