ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩৪ রাত

মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের শেষ বিদায়ে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রদ্ধাঞ্জলি জানান- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, মৌলভীবাজার জেলা যুগ্ম আহŸায়ক ফাহাদ আলম, শ্রীমঙ্গল উপজেলা এনসিপি এর আহŸায়ক দেওয়ান কয়েছ চৌধুরী, যুগ্ম আহŸায়ক শুকুর মিয়া, সদস্য সচিব সাহেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক কাইয়ুম মিয়া এবং যুব শক্তির মো. সাফরান আহমেদ সাদীসহ যুবশক্তি ও ছাত্র শক্তির অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দরা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। চা শ্রমিকদের অধিকার ও কল্যাণে মাখন লাল কর্মকারের দীর্ঘদিনের ভ‚মিকার কথা স্মরণ করে নেতৃবৃন্দ বলেন- তাঁর মৃত্যুতে চা শ্রমিক সমাজ একজন অভিভাবকতুল্য নেতৃত্বকে হারিয়েছে। তাঁর শ‚ন্যতা সহজে প‚রণ হওয়ার নয়। তাঁরা মরহুমের কর্মময় জীবন ও চা শ্রমিকদের জন্য তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

 

Link copied!