ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলে চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান, মাদকমুক্ত তরুণ সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ইমদাদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৩ বিকাল

বেনাপোল প্রতিনিধি:
চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদ। তিনি বলেছেন, “মাদকমুক্ত তরুণ সমাজ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।”

টানা দ্বিতীয় দিনের মতো বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়া এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যা, প্রত্যাশা ও এলাকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ইমদাদ।

ইমদাদুল হক ইমদাদ বলেন, “চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমি কঠোর অবস্থানে থাকব। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে হলে তাদের জন্য খেলাধুলার সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। মাদকমুক্ত তরুণ সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, তাঁর সঙ্গে দেশ-বিদেশের সুনামধন্য এবং জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা খেলেছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বেনাপোলের তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে চান তিনি। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন এই মেয়র প্রার্থী।

ইমদাদ বলেন, একটি আধুনিক পৌরসভা শুধু রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গড়ে ওঠে না। নাগরিকদের নিরাপত্তা, পরিচ্ছন্ন পরিবেশ, উন্নত যোগাযোগব্যবস্থা, কার্যকর ড্রেনেজ এবং মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করাও জরুরি। নির্বাচিত হলে পৌরবাসীর মতামতকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান তিনি।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা রাস্তাঘাট, ড্রেনেজ, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। ইমদাদুল হক ইমদাদ তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

গণসংযোগ শেষে তিনি বলেন, “বেনাপোল পৌরসভাকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি পৌরসভা গড়াই আমার লক্ষ্য। এ জন্য পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রয়োজন।”

গণসংযোগে বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল তুহিন হোসেন, আতিকুর জামান সনি, মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ, শ্রমিক নেতা আহমদ আলীসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!