কলাপাড়ায় শিশু রায়হান হত্যার বিচার দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হান হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছেন স্থানীয় ছাত্র-জনতা। রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে আয়োজিত এ সভা থেকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন পরিবেশবিদ ও সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু, লেকচারার তারেক সুমন, শিক্ষক আবদুল জলিল, তানজিল জামান জয়, তরুণ সমাজসেবক সোয়েবুর রহমান, নাজমুস সাকিব ও মোজাম্মেল হক মিন্টুসহ স্থানীয় ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাত্র ১০ মাস বয়সী নিষ্পাপ শিশুটির সঙ্গে কারও কি শত্রুতা থাকতে