মৌলভীবাজার প্রতিনিধি: দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে বাগানের বিভিন্ন ফলজ ও বৃক্ষ। ভেঙ্গে ফেলা হয়েছে বাগানের বিভিন্ন সাইবোর্ড ও নাম। ঘটনাটি ঘটেছে গত ১১ মার্চ দিবাগত রাতে মৌলভীবাজার সদর উপজেলার ৪নং আপার কাগাবলা ইউনিয়ন এর আগিউন বড়বাড়ী, ইটালী প্রবাসী মো: হেলাল আহমদ এর বাগান বাড়ীতে। এ ঘটনায় প্রবাসীর পরিবার মৌলভীবাজার মডেল থানায় মৌখিক ভাবে বিষয়টি অবগত করেছেন এবং লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ইটালী প্রবাসী মো: হেলাল আহমদ বলেন- প্রবাসীদের রেমিট্যান্সের বিনিময়ে দেশের অর্থনীতি সচল থাকে। কিন্তু, যখন নিজ জন্মভূমিতে হয়রানী, লাঞ্চিত ও ক্ষতিগ্রস্থ হতে হয়, তখন আর কি করার থাকে। আমাদের পরবর্তী প্রজন্ম আর বাংলাদেশে আসতে চাইবে না। তিনি দু:খ প্রকাশ করে বলেন- মরহুম পিতা মো: আব্দুল আলীর স্মৃতিকে স্বরণ করে রাখতে এলাকায় একটি বাগান বাড়ী করা হয়। দেশে আসা হলে শহর থেকে মাঝে মধ্যে সেখানে আসা যাওয়া। কিন্তু সেখানে বসবাসকারী কিছু লোক ভালো চোঁখে দেখছে না। ইতিপূর্বেও বাগানের ভেতেরে হামলা ও লুঠ-পাট করার চেষ্টা করা হয়েছে। পুলিশ তাৎক্ষণিত প্রদক্ষেপ নেয়ার কারণে, সে সময় তাদের কাছ থেকে রক্ষা পাই।
সর্বশেষ গত ১১ মার্চ দিবাগত রাতে আমার বাগান বাড়ীটি গুড়িয়ে দেয়ার চেষ্টা করা হয়। ভেঙ্গে ফেলা হয়েছে একাধিক সাইনবোর্ড। আমাদের নিরাপত্তা কোথায়। সরকার প্রবাসীদের নিরাপত্তা না দিলে দেশের অর্থননীতিতে চাপ পড়বে। দেশে আসতে ও রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হবে না।

আপনার মতামত লিখুন :