নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী।। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে পৌর শহরের বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপি কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক (পদ স্থগিত) অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সদস্য মো. মনিরুল ইসলাম, সহসভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবিরুল ইসলাম মৃধা ও সজল বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন অভি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নসু, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার প্রমুখ।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, মৎস্যজীবী দল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দলের সাবেক চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ করে তাঁর আদর্শ ধারণ করে প্রতিটি নেতাকর্মীকে দলীয় কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন এবং পৌর ওলামা দলের সভাপতি মাওলানা মো. ফোরকানুল ইসলাম।

আপনার মতামত লিখুন :