কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ‘‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’’এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় উদ্যাপিত হয়েছে জাতীয় যুব দিবস। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কলাপাড়া এর আয়োজন করে। এ উপলক্ষে রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.জুলহাস-উদ-জামান। প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারি পরিচালক আছাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন-অর রশিদ, বেসরকারি উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থা আভাসের প্রকল্প ম্যানেজার মো.মনিরুল ইসলাম প্রমুখ। সভা শেষে ৪ জন সফল উদ্যোক্তাকে ৬ লাখ টাকার যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করেন। পরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এর আগে জাতীয় যুব দিবস উপলক্ষে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে এনজিও প্রতিনিধি, যুব সংগঠের নেতৃবৃন্দুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :