ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে আজ ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড দিয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ থমাস ডুলি। প্রাথমিক স্কোয়াডে নেই হামজা চৌধুরী, সমিত সোম ও ফাহামেদুল ইসলাম। তবে ইন্দোনেশিয়া যাওয়ার আগে কিংবা ইন্দোনেশিয়ায় তাঁরা মূল দলের সঙ্গে যোগ দেবেন। প্রাথমিক স্কোয়াডে আছেন গোলকিপার আনিসুর রহমান জিকো। বাকি তিন গোলকিপার হলেন_ মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ। দলে প্রথমবার ঢুকেছেন ফরোয়ার্ড সৌরভ দেওয়ান। সর্বশেষ বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখান মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। তারই পুরস্কার পেলেন তিনি।
প্রাথমিক স্কোয়াড:
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো, তপু বর্মন, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, হৃদয়, শেখ মোরসালিন, কাজেম শাহ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, এস এম মঞ্জুরুর রহমান, মিনহাজুল করিম স্বাধীন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান, রাব্বি হোসেন রাহুল।

আপনার মতামত লিখুন :