শার্শায় ৫০ অসহায় পরিবারের হাতে মাসিক ত্রাণ তুলে দিল রুবিয়া রহমান ফাউন্ডেশন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬, ১২:৩৬ দুপুর

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার উলাশীতে রুবিয়া রহমান ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে ৫০টি অসহায় পরিবারের মাঝে মাসিক ত্রাণ বিতরণ করা হয়েছে।

 
গত শুক্রবার (১৪ আগস্ট) বেলা ৩টা ৪০ মিনিটে আয়োজিত অনুষ্ঠানে অসহায় পরিবারের হাতে চাল, ডাল, তেল, সাবানসহ এক মাসের প্রয়োজনীয় বাজারসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি নির্বাচিত ৫০টি পরিবারের হাতে দেওয়া হয় মাসিক ত্রাণ কার্ড। এ কার্ডের মাধ্যমে এসব পরিবার নিয়মিত প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পাবেন।
 
একই অনুষ্ঠানে অসহায় মো. জাহাঙ্গীরের অপারেশনের জন্য নগদ ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি তার পরিবারের জন্যও মাসিক ত্রাণ কার্ডের মাধ্যমে এক মাসের প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
 
রুবিয়া রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রুবিয়া রহমানের নিজস্ব অর্থায়নে এসব মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
 
এ বিষয়ে রুবিয়া রহমান বলেন, “আমরা নিজস্ব অর্থায়নে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ৫০টি অসহায় পরিবারের হাতে মাসিক ত্রাণ কার্ডের মাধ্যমে এক মাসের প্রয়োজনীয় বাজারসামগ্রী তুলে দেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে মাসে নিয়মিত ত্রাণ পাবেন। একই সঙ্গে জাহাঙ্গীরের অপারেশনের জন্য ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করাই আমাদের মূল লক্ষ্য।”
 
তিনি আরও বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছে রুবিয়া রহমান ফাউন্ডেশন।
 
ফাউন্ডেশনটি চিকিৎসা সহায়তা, শিক্ষা, বাসস্থান, স্কুল, মসজিদ ও মাদ্রাসার উন্নয়নসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও নিজেদের সামর্থ্য অনুযায়ী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান রুবিয়া রহমান।
 
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মাসিক ত্রাণ কার্ডের আওতায় থাকা পরিবারগুলো নিয়মিত প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পাবেন।

Link copied!