সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বতন্ত্র প্রার্থীর হাসান মামুনের সমর্থক ও বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে।
পটুয়াখালী -৩ আসনের দুই প্রার্থীর আলাদা দুটি মিছিল মুখোমুখি হয়ে যাওয়ায় বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এখন পর্যন্ত আহত কারো নাম জানা সম্ভব হয়নি। ঘটনার সত্যতা স্বীকার করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম রওয়ানা দিয়েছে।
পুলিশ ঘটনাস্থলে গেলে বিস্তারিত বলতে পারবো। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলেও স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন :