ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
মৎস্যজীবীদের নিয়ে অনুসন্ধানী

উপকূলীয় মৎস্যজীবীদের নিয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১৬ রাত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৪ ফেব্রুয়ারি: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় উপকূলীয় মৎস্যজীবীদের নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির ওপর সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সারে ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর আয়োজনে কুয়াকাটার একটি অভিজাত হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপকূলীয় মৎস্যজীবীদের ঝুঁকিপ্রবণতা, সামুদ্রিক আবাসস্থল সুরক্ষায় সরকারি আইন-নীতিমালা এবং সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল নিয়ে আলোচনা করা হয়।
 
কর্মশালায় প্রশিক্ষণ দেন সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, খুলনা সদর উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার আশিকুর রহমান, উত্তরনের ফিসনেট প্রকল্প ব্যবস্থাপক রেজওয়ান উল হক চৌধুরী এবং উত্তরনের মিল এন্ড ফিসনেট প্রকল্পের সেফগার্ডিং সেক্রেটারিয়েট আতিকা আজরা অয়ন। অনুষ্ঠানের কলাপাড়া উপজেলার অর্ধশতাধিক সংবাদকর্মী অংশগ্রহন করেন।

Link copied!