ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২২ দুপুর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ও মেজর জেনারেল মির মুসফিকুর রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এদিকে, সচিবালয়ে নিয়মিত অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কৃষক কার্ড চালু-সংক্রান্ত সভাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে ব্যস্ত সময় পার করবেন তিনি।

Link copied!